পশ্চিমের বহুল প্রচলিত, বহুল চর্চিত এবং বহুল প্রশংসিত একটি দর্শন হচ্ছে -
‘You want something - go get it’
পশ্চিমের অসংখ্য মোটিভেশনাল এবং এডুকেশনাল কারিকুলামের ভিত্তিই হচ্ছে এই একটি লাইন, অনেক হলিউড মুভির মূল উপপাদ্যই হচ্ছে - Life is a dream, you chase it.
.
আপাত দৃষ্টিতে ইন্সপায়ারিং এই একটি মাত্র লাইনের মধ্যেই পশ্চিমের পতনের কোড লিখে দেয়া আছে। কনট্রাস্ট বুঝতে হলে আমরা একটি আয়াত লক্ষ্য করি। আল্লাহ বলেন -
আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসের লাগামছাড়া চাওয়া/পাওয়া থেকে নিজকে নিবৃত রাখে, জান্নাতই হবে তার আবাসস্থল। (আন নাযিয়াতঃ ৪০-৪১)
.
এটিই হচ্ছে পশ্চিমা ভোগবাদী দর্শন এবং ইসলামের মধ্যে অন্যতম মৌলিক পার্থক্য। পশ্চিম যেখানে লাগাম ছেড়ে দেয়াকেই পার্থিব সফলতা মনে করে ইসলাম সেখানে লাগাম টেনে ধরাকেই চূড়ান্ত সফলতার স্বীকৃতি দেয়।
আপনি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য দুটি দর্শনের কোনটি শিক্ষা দিবেন? কেন দিবেন?
—
3 months ago · 109 Views · Public
Leave a Comment
Login to leave a comment.