Avatar As-sidq News

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির উপদেষ্টা আলী শাহিন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেছেন। তিনি ব্রাজিলে মুসলিমদের অন্যতম বিশিষ্ট প্রতিনিধি শায়খ জিহাদ হামাদার বরাতে এ তথ্য জানান।

শাহিন বলেন, রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরে তার সাথে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে ব্রাজিলের সাও পাওলো শহরে তার সঙ্গে দেখা করার সময় কার্লোস ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং কালিমা শাহাদাত পাঠ করেন।

পরে ব্রাজিলে মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে এক বৈঠকে কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময় তুরস্কের উপদেষ্টা শাহিন তার জন্য দোয়া করেন এবং বলেন, আল্লাহ যেন তার নতুন জীবনকে শান্তি, সুস্থতা ও বরকতে পূর্ণ করেন।

#assidqnews #news #football

Post Image 23 hours ago · 29 Views · Public
Like (6) - Comment - Share - Translate to English - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.