Avatar Khetrofol Official

চীনের উহান শহরের এক ব্যক্তি টানা কয়েক দিন ধরে ডান চোখের পাতা কাঁপার সমস্যায় ভুগছিলেন। চীনে একটি কুসংস্কার প্রচলিত আছে যে, বাম চোখ কাঁপলে নাকি সৌভাগ্য আসে, আর ডান চোখ কাঁপলে অমঙ্গল ঘটে। এই বিশ্বাস থেকেই তিনি আতঙ্কিত হয়ে ডাক্তার দেখানোর বদলে ইন্টারনেটে সমাধান খুঁজতে শুরু করেন। সেখানে তিনি পড়েন যে চোখের পাতায় বারবার থাপ্পড় মারলে নাকি অমঙ্গল দূর হয়।

এরপর তিনি টানা তিন দিন নিজের ডান চোখের পাতায় বারবার থাপ্পড় মারতে থাকেন। চোখের পাতা কাঁপা বন্ধ হলেও নতুন বিপদ দেখা দেয়। ধীরে ধীরে তার পাশের দিকের দৃষ্টিশক্তি প্রায় পুরোপুরি হারিয়ে যায়, তিনি শুধু সামনের দিকটাই দেখতে পারছিলেন। হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান, তার চোখের রেটিনা বিচ্ছিন্ন (Retinal Detachment) হয়ে গেছে। পরে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার দৃষ্টিশক্তি অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব হয়।

চিকিৎসকদের মতে, সাধারণত চোখের পাতা কাঁপা ক্লান্তি, মানসিক চাপ বা ঘুমের অভাবের কারণে হয় এবং বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। কিন্তু সমস্যা দীর্ঘদিন থাকলে কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

Post Image 1 month ago · 48 Views · Public
Like (3) - Comment - Share - Translate to English - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.