#BIG
♦️ যুক্তরাষ্ট্রের 'ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি' বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে তিনি দাবি করেন, গত বছরের জুনে মার্কিন হামলা না হলে তেহরান এতোদিনে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতো।
তিনি বলেন, "নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে আঘাত না হানলে, এখনই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো।"
♦️ ইরানি সামরিক বাহিনীকে আর 'ঘাঁটানো হচ্ছে না' জানিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়াটা ভুল। এতে একটি দেশ ৪০ বছরেও ঘুরে দাঁড়াতে পারে না।
নতুন চুক্তির বিষয়ে নিজের কোনো তাড়া নেই বলেও জানান তিনি।
অবশ্য জ্বালানির দাম বাড়তে থাকলে সেটা সহ্যের বাইরে চলে যেতে পারে, এই আশংকায় দাম কমানোর স্বার্থে চুক্তির একটা তাড়া আছে।
তবে তার মতে, তড়িঘড়ি করলে ভালো কোনো চুক্তি আদায় করা যায় না।
সূত্র : আনাদোলু এজেন্সি
#US #Iran #DonaldTrump
May 31, 2026, 11:45 am · 181 Views · Public
Leave a Comment
Login to leave a comment.