চলমান যুদ্ধ শেষ হলে বেশ কয়েকজন মুসলিম ও আরব নেতাকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি ঐতিহাসিক চুক্তি নিশ্চিত করা।
➡️ তবে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে এখনো বড় ধরনের বাধা রয়ে গেছে বলে জানিয়েছে এক্সিয়োস।
➡️ ট্রাম্প একটি যৌথ ফোনালাপে সৌদি আরব, কাতার, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিসর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেন।
সূত্রগুলোর দাবি, বিশেষ করে কাতার, পাকিস্তান এবং সৌদি আরবের নেতারা ট্রাম্পের প্রস্তাবে বিস্ময় ও নীরব প্রতিক্রিয়া দেখান, কারণ এসব দেশের ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
পরে ট্রাম্প রসিকতা করে জানতে চান, নেতারা এখনো ফোন লাইনে আছেন কি না।
➡️ ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ ওয়েটঅফ আগামী কয়েক সপ্তাহে বিষয়টি নিয়ে আরও আলোচনা চালাবেন।
সূত্র: Axios
May 26, 2026, 12:36 am · 294 Views · Public
Leave a Comment
Login to leave a comment.